Latest News

প্রথম প্রেমের ছোঁয়া

 


প্রথম প্রেমের ছোঁয়া

কবি : আব্দুল মুসরেফ খাঁন


সুন্দরী সেই মেয়ের সাথে কাটলো প্রেমের বেলা,

প্রথম দিনের ঘুরতে যাওয়া, স্বপ্ন দেখার খেলা।

পাহাড় ঘেঁষা সবুজ পথে হাতটি ধরে চলা,

অনেক কথা জমে ছিল, হয়নি কিছুই বলা।

বসেছিলাম নিরিবিলি ঝরনা তলার ধারে,

উথালপাথাল বইছে হাওয়া মনের আঙিনারে।

রেশমি কালো চুলের খোঁপা দুলছে হাওয়ার গানে,

মুগ্ধ আমি তাকিয়ে দেখি নতুন কোনো টানে।

পকেট হতে বের করে এক টুকটুকে লাল গোলাপ,

সাজিয়ে দিলাম খোঁপায় তার, ঘুচলো মনে বিলাপ।

লজ্জা পেয়ে মুখটি তাহার হলো যে আরক্ত,

হৃদয় মাঝে বাড়লো আরও গভীর অনুরক্ত।

দুষ্টুমি আর মিষ্টি সুখে সময় কাটে ভালো,

দুজনেরই চোখে মুখে খুশির রঙিন আলো।

আঙুল দিয়ে আঙুল ছোঁয়া, অনুভূতির ঢেউ,

নিস্তব্ধ সেই নির্জনেতে দেখছে না তো কেউ।

যৌবন আর প্রেমের জোয়ার বইছে আজ মনে,

হারিয়ে গেছি দুজন মোরা গভীর আলিঙ্গনে।

আঙুল দিয়ে আঙুল জড়িয়ে ভালোবাসার স্বাদ,

মেটাবো আজ মনের যত না বলা সব সাধ।

পরশ পেয়ে কাঁপছে শরীর, ব্যাকুল হলো হিয়া,

নতুন করে জানল হৃদয় কাকে বলে প্রিয়া।

আবেশ মাখা স্পর্শে জাগে অজানিত এক টান,

তোমার আমার ভালোবাসা হোক যে অমর দান।

তৃষ্ণার্ত দুই মনের মাঝে মিলল সুধা আজ,

ছেড়ে দিয়ে লোকলজ্জা আর সকল মনের লাজ।

এভাবেই যেন কাটুক বেলা তোমার সাথেই থাকা,

স্মৃতির পটে অমলিন হোক ভালোবাসার ছবি আঁকা।


No comments:

Featured Post

কম্পিউটার সিস্টেম সেটআপ : আলোচনা

কম্পিউটার সিস্টেম ছবিটি একটি আধুনিক কম্পিউটার সিস্টেমের বিভিন্ন অংশ (Parts of a Computer System) নিয়ে একটি চমৎকার তথ্যচিত্র। একট...

Writer Profile

Writer Profile
Click Logo