Latest News

ভোগ-আরতি

 

ভোগ-আরতি

ভজ ভকতবৎসল শ্রীগৌরহরি।

শ্রীগৌরহরি সোহি গোষ্ঠবিহারী,

নন্দ-যশোমতী-চিত্তহারী।।১।।

বেলা হলো দামোদর, আইসও এখন।

ভোগ-মন্দিরে বসিকরহ ভোজন।।২।।

নন্দের নির্দেশে বৈসে গিরিবরধারী।

বলদেব-সহ সখা বৈসে সারি সারি।।৩।।

শুকতা-শাকাদি ভাজি নালিতা কুষ্মান্ড।

ডালি ডালনা দুগ্ধতুম্বী দধি মোচাখন্ড।।৪।।

মুদগবড়া। মাষবড়া রোটিকা ঘৃতান্ন।

শঙ্কুলী পিষ্টক ক্ষীর পুলী পায়সান্ন।।৫।।

কর্পূর অমৃতকেলী রম্বা ক্ষীরসার।

অমৃত রসালা, অম্ল দ্বাদশ প্রকার।।৬।।

লুচি চিনি সরপুরী লাড্ডু রসাবলী।

ভোজন করেন কৃষ্ণ হয়ে কুতহলী।।৭।।

রাধিকার পক্ক অন্ন বিবিধ ব্যঞ্জন।

পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন।।৮।।

ছলে-বলে লাড্ডু খায় শ্রীমধুমঙ্গল।

বগল বাজায়, আর দেয় হরিবোল।।৯।।

রাধিকাদি গণে হেরিনয়নের কোণে।

তৃপ্ত য়ে খায় কৃষ্ণ যশোদা-ভবনে।।১০।।

ভোজনান্তে পিয়ে কৃষ্ণ সুবাসিত বারি।

সবে মুখ প্রক্ষালিয়া যত সখাগণে।

আনন্দে বিশ্রাম করে বলদেব সনে।।১২।।

জম্বুল রসাল আনে তাম্বুল মাসালা।

তাহা খেয়ে কৃষ্ণচন্দ্র সুখে নিন্দ্রা যায়।।১৪।।

যশোমতী-আজ্ঞা পেয়ে ধনিষ্ঠা-আনীত।

শ্রীকৃষ্ণপ্রসাদ রাধা ভুঞ্জে য়ে প্রীত।।১৫।।

ললিতাদি সখীগণ অবশেষ পায়।

মনে মনে সুখে রাধা-কৃষ্ণগুণ গায়।।১৬।।

হরি-লীলা একমাত্র যাঁহার প্রমোদ।

ভোগারতি গায় সেই ভকতিবিনোদ।।১৭।।


আরও পড়ুন

হিন্দু ধর্মীয় প্রয়োজনীয় মন্ত্র

শ্রীনাম-কীর্তন

তুলসী মাহাত্ম্য-বৃক্ষ হয়েও তুলসী কেন পূজনীয়া?-Tulsi

 তুলসী আরতী কির্ত্তন
মঙ্গল আরতি 
সন্ধা আরতিশ্রী শ্রী গৌর-আরতি

ভোগ-আরতি


No comments:

Featured Post

কম্পিউটার সিস্টেম সেটআপ : আলোচনা

কম্পিউটার সিস্টেম ছবিটি একটি আধুনিক কম্পিউটার সিস্টেমের বিভিন্ন অংশ (Parts of a Computer System) নিয়ে একটি চমৎকার তথ্যচিত্র। একট...

Writer Profile

Writer Profile
Click Logo