Latest News

প্রথম ছোঁয়া

 



প্রথম ছোঁয়া

কবি : আব্দুল মুসরেফ খাঁন


সুন্দরী এক রূপবতী মেয়ে, যার মায়াবী চোখের হাসি,

ভেবেছিলেম হৃদয়ে আমার বাজবে সুরের বাঁশি।

প্রথম দিনে দুজনে মিলে গেলাম ঘুরতে দূরে,

সুখপাখিরা গাইছে গান মিষ্টি মধুর সুরে।

তোমার চুলের খোঁপাটি ছিল রেশমি সুতোয় গাঁথা,

দেখেই আমার জুড়িয়ে গেল সহস্র যুগের ব্যথা।

লাল গোলাপটি যত্ন করে গুঁজে দিলাম চুলে,

হারিয়ে গেলাম দুজনে আজ সব যাতনা ভুলে।

আবেশে মাখা সন্ধ্যাবেলা, চারিপাশেতে নিঝুম,

চোখের পাতায় নামলো যেন একরাশ রঙীন ঘুম।

আলতো হাতে আলিংগনে যখন তোমায় ছুঁই,

মনে হলো এই পৃথিবীতে শুধু আমি আর তুই।

তোমার বক্ষ মাঝে হাতটি যখন রাখলাম অনুরাগে,

শিহরণ এক বয়ে গেল চেনা শিাু জাগে।

বুকের ওপর আলতো করে বুলিয়ে দিলাম হাত,

জেগে উঠলো সহসা এক কামনার রাত।

মাখামাখি হলো দুটি দেহ প্রেমেরই গভীর টানে,

নতুন এক তৃপ্তি এলো ব্যাকুল দুটি প্রাণে।

যৌবন আর সোহাগ মিলে মিশে হলো একাকার,

ভালোবাসার এই তো নিয়ম, নেই তো কোনো বার।

প্রথম দিনের সেই ছোঁয়া আর সেই সে গোলাপ ফুল,

হৃদয়ে আমার জাগিয়ে দিল মিষ্টি প্রেমের দুল।

উন্মাদনায় মাতলো শরীর, মাতলো অবুঝ মন,

চিরকাল এভাবেই যেন কাটে প্রতিটি ক্ষণ।

খোঁপা থেকে গোলাপ খসা, দেহের নিবিড় মেলা,

চললো সারাটি রাত জুড়ে মধুর প্রেমের খেলা।

প্রথম দেখার প্রথম স্পর্শ রবে চিরদিন স্মরণে,

বাঁধবো তোমায় আজীবন মোর হৃদয়ের বন্ধনে।


No comments:

Featured Post

কম্পিউটার সিস্টেম সেটআপ : আলোচনা

কম্পিউটার সিস্টেম ছবিটি একটি আধুনিক কম্পিউটার সিস্টেমের বিভিন্ন অংশ (Parts of a Computer System) নিয়ে একটি চমৎকার তথ্যচিত্র। একট...

Writer Profile

Writer Profile
Click Logo