Latest News

প্রথম দেখার অনুরাগ

 


প্রথম দেখার অনুরাগ

কবি : আব্দুল মুসরেফ খাঁন


প্রথম দেখার সেই যে মুহূর্ত, হৃদয়ে লাগে দোলা,

তোমার হাসিতে মন হয়ে যায়, সকল বাঁধন খোলা।

সুন্দরী এক রূপবতী মেয়ে, পাশে বসে থাকো চুপি,

তোমার ওই মায়াবী দু'চোখে, হারায় যে মোর রূপি।

হাতে হাত রেখে প্রথম ভ্রমণ, শহরটা আজ নতুন,

চারিদিকে যেন বইছে হাওয়ায়, বসন্তের ওই ফাগুন।

রাস্তার ধারে কদম তলা, কিংবা গঙ্গার পাড়,

ভালোবাসার পরশ মেখে, কাটছে সময় চমৎকার।

চুলেতে তোমার যত্নে বাঁধা, সুন্দর এক খোপা,

তাতে গুঁজে দেব লাল গোলাপ, ভালোবাসার থোপা।

পাপড়ি ছোঁবে তোমার ঘাড়ে, সুবাস ছড়াবে মনে,

দুজন মিলে হারাবো আজ, নির্জন কোনো কোণে।

নিরালা সেই মুহূর্ত তলে, কামনার দীপ জ্বলে,

অধর দুটো মিলবে এসে, গোপন কথার ছলে।

আলিঙ্গনে শিহরণ জাগে, শরীর খোঁজে উত্তাপ,

ভালোবাসার নেশায় আজ, মিটবে মনের সব হাপ।

যৌনাঙ্গের ওই মধুর স্বাদে, মজেছে অবুঝ প্রাণ,

তৃপ্তির ওই পরশ মেখে, গাইব প্রেমের গান।

চুম্বনে আর সোহাগে ভরা, মিলনের এই রাতি,

হৃদয় মাঝে জ্বলে ওঠে, চিরসুখের বাতি।

প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে, আদিম তৃপ্তির টান,

তোমার দেহ আমার কাছে, কাব্যের অভিমান।

প্রথম দিনের এই যে স্মৃতি, রবে যে অম্লান,

ভালোবেসে তোমায় আমি, সঁপেছি মোর প্রাণ।

শরীরে শরীর মিশে গিয়ে, একাকার হয় আজ,

ফেলেছি পিছে লোকলজ্জা, আর যত সব লাজ।

গোলাপের ওই পাপড়ি যেমন, কোমল এবং লাল,

এমনি করে কাটে যেন, আমাদের মহাকাল।






No comments:

Featured Post

কম্পিউটার সিস্টেম সেটআপ : আলোচনা

কম্পিউটার সিস্টেম ছবিটি একটি আধুনিক কম্পিউটার সিস্টেমের বিভিন্ন অংশ (Parts of a Computer System) নিয়ে একটি চমৎকার তথ্যচিত্র। একট...

Writer Profile

Writer Profile
Click Logo