Latest News

প্রথম দেখার সেই ক্ষণ

 



প্রথম দেখার সেই ক্ষণ

কবি : আব্দুল মুসরেফ খাঁন


নীল শাড়িতে সুন্দরী তুমি, লাগছে তোমায় বেশ,

প্রথম প্রেমের ছোঁয়ায় আজ কাটুক সকল রেশ।

হাতটি ধরে চলো তবে ঘুরি অজানার পথে,

স্বপ্নগুলো সাজিয়ে নেব দুজনে এক রথে।

তোমার চুলের খোঁপাটি আজ বড্ড পরিপাটি,

সেথায় গোলাপ গুঁজে দিলে হবে তা খাঁটি।

লাল গোলাপের সুবাসে আজ মাতাল হবে মন,

তোমায় নিয়ে সাজাবো মোর সুখের বৃন্দাবন।

চোখে তোমার কাজল কালো, হাসিতে মুক্তো ঝরে,

প্রথম দেখার এই স্মৃতি রবে জীবন ভরে।

হঠাৎ করে জড়িয়ে গলা, ধরব তোমায় কাছে,

জানিয়ে দেবো ভালোবাসার টান কতটুকু আছে।

লজ্জা রাঙা মুখে তোমার আলতো মধুর হাসি,

বুঝিয়ে দেবে তুমিও আমায় কতটা ভালোবাসো।

নদীর তীরে বসে দুজন দেখব সূর্যাস্ত,

তোমার প্রেমে হারিয়ে গিয়ে হব আমি মস্ত।

চুলের মাঝে আঙুল ছুঁয়ে বলব মনের কথা,

মুছিয়ে দেব তোমার মনের সকল গোপন ব্যথা।

গলা ধরে নিবিড় করে বলব কানে কানে,

তুমিই আমার ছন্দপ্রিয়া সকল গানে গানে।

ঘুরতে যাওয়া এই বিকেলে নতুন অনুরাগে,

এমন সময় আর আসেনি আমার জীবনে আগে।

রঙিন দিনে গোলাপ ফুল আর চুলের বাঁধন সখা,

মিলেমিশে এক হবে আজ আমাদের এই দেখা।

তোমার গলার মায়াবী টান আমায় ব্যাকুল করে,

রেখো আমায় সারাজীবন তোমার বুকের পরে।

প্রথম প্রেমের প্রথম দিনে অনেক কথা বলা,

তোমার আমার একই সাথে হোক না পথ চলা।

ভালোবাসার বন্ধন এই হোক না অবিনশ্বর,

তুমিই আমার ঘর-গেরস্থালি, তুমিই চরাচর।


No comments:

Featured Post

কম্পিউটার সিস্টেম সেটআপ : আলোচনা

কম্পিউটার সিস্টেম ছবিটি একটি আধুনিক কম্পিউটার সিস্টেমের বিভিন্ন অংশ (Parts of a Computer System) নিয়ে একটি চমৎকার তথ্যচিত্র। একট...

Writer Profile

Writer Profile
Click Logo