Latest News

প্রথম দেখার অনুরাগ

 


প্রথম দেখার অনুরাগ

কবি : আব্দুল মুসরেফ খাঁন


প্রথম দেখার মিষ্টি আবেশ, হৃদয়ে জাগে দোলা,

তোমার হাসির জাদুতে আজ, সকল দুয়ার খোলা।

নীল শাড়িতে জড়িয়ে তুমি, আসলো যখন কাছে,

হাজার তারার দীপ্তি যেন, তোমার মাঝে নাচে।

প্রথম দিনের ঘুরতে যাওয়া, হাতটি ধরে হাতে,

নতুন সপ্ন বুনছি আমি, তোমার সাথে সাথে।

হাওয়ায় ওড়ে রেশমি চুল, অবাধ্য সেই খেলা,

মুগ্ধ চোখে দেখছি আমি, কাটছে সারা বেলা।

চুলের খোপায় যত্নে আমি, দিলাম গোলাপ ফুল,

তোমার রূপের ঝিলিকে আজ, হচ্ছে দিশা ভুল।

গোলাপের ওই লাল আভাটি, তোমার গালে মাখা,

হৃদয় পটে নিপুণ করে, তোমার ছবি আঁকা।

গভীর প্রেমে মগ্ন হয়ে, কাছে নিলাম টেনে,

সবটুকু সুখ লুকিয়ে আছে, তোমার ছোঁয়া জেনে।

আমার কোলে বসিয়ে তোমায়, রইবো চেয়ে একা,

ভাগ্যে আমার ছিল বলেই, তোমার সাথে দেখা।

তোমার কপালে ছোট্ট টিপ, চাঁদের মতো হাসি,

বলতে ইচ্ছে করছে বড্ড— তোমায় ভালোবাসি।

দুপুর গড়িয়ে বিকেল হলো, নামলো নরম ছায়া,

কাটাতে চাই জনম জনম, তোমার ঘোরের মায়া।

তোমার কাজল চোখের কোণে, অঝোর চাওয়া পাওয়া,

বসন্তেরই পরশ নিয়ে, বইছে দখিন হাওয়া।

আবেশ মাখা এমন ক্ষণে, থমকে থাকুক সময়,

তোমার বুকেই খুঁজে নেবো, চিরস্থায়ী আশ্রয়।

হৃদয় আমার বিলিয়ে দিলাম, তোমার দুটি পায়,

প্রথম প্রেমের রঙিন ছোঁয়া, জড়িয়ে আছে গায়।

বাকি জীবন এভাবেই রবে, আমার বাহুডোরে,

রাখবো তোমায় যত্ন করে, সারা জীবন ভরে।

সূর্য ডুবলো দিগন্তে ঐ, আঁধার নামে পথে,

হারিয়ে যাবো দুজন মিলে, ভালোবাসার রথে।


No comments:

Featured Post

কম্পিউটার সিস্টেম সেটআপ : আলোচনা

কম্পিউটার সিস্টেম ছবিটি একটি আধুনিক কম্পিউটার সিস্টেমের বিভিন্ন অংশ (Parts of a Computer System) নিয়ে একটি চমৎকার তথ্যচিত্র। একট...

Writer Profile

Writer Profile
Click Logo