Latest News

নারীর মমতাময়ী ছায়ার আলপনা

 




কবি : আব্দুল মুসরেফ খাঁন

নারীর মমতাময়ী ছায়ার আলপনা


সংসার পথে শ্রান্ত পথিক যখন হারায় বল,

নারীর হাতের পরম যত্ন— সুশীতল নির্মল।

সুন্দরী সেই নারীর স্পর্শে জাদু আছে এক রানি,

মুহূর্তে মোছে ললাট হইতে যন্ত্রণার সব গ্লানি।

নয় সে কেবল দায়িত্ব পালন, নয় সে লৌকিকতা,

যত্বের মাঝে লুকিয়ে থাকে মৌন প্রেমের কথা।

রুগ্ন শিয়রে বিনিদ্র রাতি, মমতার এক নদী,

পুরুষের মনে প্রশান্তি জাগে সেই সেবা পায় যদি।

ক্লান্ত যখন বিশ্বজয়ী বীর, রক্তে মাখা ক্ষত,

নারীর হাতের সযত্ন ছোঁয়া— মলম অবিরত।

মনস্তত্ত্ব বলে এ টানেই পুরুষ ফিরে আসে,

সহস্র রূপসী ত্যজিয়া কেবল মমতারই পাশে।

খাবার থালায় সাজানো মায়া, আঁচলে মোছা ঘাম,

যত্বের নেই কোনো বিনিময়, নেই যে কোনো দাম।

সুন্দরী নারী যখন গৃহেরে মন্দির সম গড়ে,

পুরুষের সব অহংকার সেথা ধুলোয় লুটিয়ে পড়ে।

ধৈর্য ও দয়া— যুগল অলঙ্কারে সাজানো তাহার মন,

যাহার মোহে পুরুষ ভুলায় নিজের সারাক্ষণ।

গভীর রাতে তৃষ্ণার জল, কপালে নরম হাত,

নারীর যত্বে কাটে পুরুষের ঘোর অমানিশা রাত।

রূপের আগুনে পোড়ে যে আঁখি, গুণের ছায়ায় জুড়ায়,

মমতাময়ী সেই নারীর কাছে পুরুষ হৃদয় ওড়ায়।

আকর্ষণ সে তো শরীরের নয়, আত্মার গূঢ় টান—

যত্বে যে নারী জীবন সাজায়, সেই পায় শ্রেষ্ঠ স্থান।


No comments:

Featured Post

কম্পিউটার সিস্টেম সেটআপ : আলোচনা

কম্পিউটার সিস্টেম ছবিটি একটি আধুনিক কম্পিউটার সিস্টেমের বিভিন্ন অংশ (Parts of a Computer System) নিয়ে একটি চমৎকার তথ্যচিত্র। একট...

Writer Profile

Writer Profile
Click Logo