Latest News

শ্রীনাম-কীর্তন

 


শ্রীনাম-কীর্তন

()

জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল,

গিরীধারী গোপী-নাথ নন্দ-দুলাল।

জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল।।

নন্দ-দুলাল কৃষ্ণ যশোদা-দুলাল।

জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল।।

গিরী-ধারী গোপী-নাথ যশোদা দুলাল,

যশোদা-দুলাল কৃষ্ণ শচীর-দুলাল।

জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল।।

গিরী-ধারী গোপী-নাথ শচীর-দুলাল,

শচীর-দুলাল জয় গৌর গোপাল।

জয় জয় গোবিন্দ গোবিন্দ গোপাল।।

()

যশোমতি-নন্দন,ব্রজবর-নাগর,

গোকুলরঞ্জন কান।

গোপী-পরাণ-ধন,মদন-মনোহর,

কালিয়দমন বিধান।।১।।

অমল হরিনাম অমিয়-বিলাসা।

বিপিন-পুরন্দর,নবীন নাগরবর,

বংশীবদন সুবাসা।।২।।

ব্রজজন-পালন,অসুরকুল-নাশন,

নন্দ-গোধন-রাখাওয়ালা।

গোবিন্দ মাধব,নবনীত-তস্কর,

সুন্দর নন্দগোপালা।।৩।।

যামুনতটচর, গোপী-বসনহর,

রাস-রসিক,কৃপাময়।

শ্রীরাধাবল্লভ,বৃন্দাবন নটবর,

ভকতিবিনোদ আশ্রয়।।৪।।

 

 

প্রসাদ-সেবনারম্ভে-

মহাপ্রসাদে গোবিন্দে, নাম-ব্রহ্মণি বৈষ্ণবে।

স্বল্প-পুণ্য বতাং রাজন্ বিশ্বাস নৈব জায়তে।।



শরীর অবিদ্যা-জাল   জড়েন্দ্রিয় তাহে কাল

জীবে ফেলে বিষয়-সাগরে।

তা মধ্যে জিহ্বা অতি,    লোভময় সুদুর্মতি,

তাকে জেতা কঠিন সংসারে।।

কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়,

স্বপ্রসাদ-অন্ন দিলা ভাই।।

সেই অন্নামৃত পাও   রাধাকৃষ্ণ গুণ গাও,

প্রেমে ডাক চৈতন্য নিতাই।।

 

আরও পড়ুন

হিন্দু ধর্মীয় প্রয়োজনীয় মন্ত্র

শ্রীনাম-কীর্তন

তুলসী মাহাত্ম্য-বৃক্ষ হয়েও তুলসী কেন পূজনীয়া?-Tulsi

 তুলসী আরতী কির্ত্তন
মঙ্গল আরতি 
সন্ধা আরতিশ্রী শ্রী গৌর-আরতি

ভোগ-আরতি


No comments:

Featured Post

কম্পিউটার সিস্টেম সেটআপ : আলোচনা

কম্পিউটার সিস্টেম ছবিটি একটি আধুনিক কম্পিউটার সিস্টেমের বিভিন্ন অংশ (Parts of a Computer System) নিয়ে একটি চমৎকার তথ্যচিত্র। একট...

Writer Profile

Writer Profile
Click Logo